বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন সনদ দিল ইসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) আনুষ্ঠানিকভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সকালে দলটির নেতারা নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন। 

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে নিবন্ধন সনদ নেয় দলটি। ইসির তথ্যানুযায়ী দলটির নিবন্ধন নম্বর ৫৪। দলটির প্রতীক ফুলকপি। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯টি।

বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁন জানান, জুলাই বিপ্লবকে ধারণ করে রাজনীতি করবে বিডিপি। ন্যূনতম সংস্কার করে এক থেকে দেড় বছরের মধ্যে সংসদ নির্বাচন চান তারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিডিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদন করেছিল নির্বাচন কমিশনে। সংক্ষিপ্ত তালিকায়ও ছিল তারা। তবে কাজী হাবিবুল আউয়াল কমিশন বিডিপিকে নিবন্ধন দেয়নি, ইসিতে জমা দেওয়া তাদের সাংগঠনিক কাঠামোর তথ্যের সঙ্গে মাঠের বাস্তবতার মিল না পাওয়ায় নিবন্ধন পায়নি তারা। পরে দলটির নেতারা উচ্চ আদালতে গেলে হাইকোর্ট বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে গত বছরের ১২ ডিসেম্বর আদেশ দেন। এরই ধারাবাহিকতায় নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর