বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

৮ জেলায় বিএনপি’র নতুন কমিটি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ১:৩৪ অপরাহ্ন

আট জেলায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জেলাগুলো হলো- মেহেরপুর, নাটোর, বান্দরবান, চট্টগ্রাম দক্ষিণ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর।

রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেহেরপুর জেলা বিএনপি কমিটি

জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক এবং অ্যাড. কামরুল হাসানকে সদস্য সচিব করে মেহেরপুর ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।

এছাড়া কমিটিতে মাসুদ অরুণ, আমজাদ হোসেন, মো. ইলিয়াছ হোসেন, মো. আলমগীর খান ছাতু, মো. আনছারুল হক, মো. আব্দুল্লাহ, মো. হাফিজুর রহমান, মো. রেজাউল হক, মারুফ আহম্মদ বিজন, মো. জাকির হোসেন, মো. আব্দুল হামিদ, মো. খাইরুল বাশার, মো. ওমর ফারুক লিটন, মীর ফারুক হোসেন, মো. আব্দুল আওয়াল, মো. ইনছারুল হক, মো. আলফাজ উদ্দিন কালু, মোছা. রোমানা আহম্মদ, মো. আব্দুর রশিদ, মো. সাইফুল ইসলাম, মো. আসাদুজ্জামান বাবলু, মো. মকবুল হোসেন মেঘলা, মো. আখেরুজ্জামান, আবু সালেহ মোহাম্মদ নাসিম, মো. মশিউর রহমানকে সদস্য করা হয়েছে।

নাটোর জেলা বিএনপি কমিটি

রহিম নেওয়াজকে আহ্বায়ক এবং আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে নাটোর জেলায় ১৬ সদস্য বিশিষ্ট আহমেদ কমিটি গঠন করা হয়েছে। যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছেন আব্দুল আজিজ, জিল্লুর রহমান চৌধুরী বাবুল, মিজানুর রহমান ডিউক, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ। এছাড়া কমিটিতে সদস্য পদ পেয়েছেন শহিদুল ইসলাম রাজু, সাবিনা ইয়াসমিন, আবুল কাশেম, তারিকুল টিটু, ব্যারিস্টার আবু হেনা মোস্তফা, সুফিয়া হক এবং রঞ্জিত কুমার সরকার।

বান্দরবান জেলা বিএনপির কমিটি

স্বাচিন প্রু জেরীকে আহ্বায়ক এবং জাবেদ রেজাকে সদস্য সচিব করে বান্দরবান জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক উসমান গণি, যুগ্ম আহ্বায়ক মজিবুর রশিদ এবং মামাচিংকে সদস্য করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি

আহ্বায়ক ইদ্রিস মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এবং লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা বিএনপি কমিটি

আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলা বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য করা হয়েছে ছয়জনকে। তারা হলেন- এস এ জিন্নাহ কবির, অ্যাড. আজাদ হোসেন খান, আতাউর রহমান আতা, অ্যাড. আফম নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পণ্ডিত ভজন এবং গোলাম আবেদিন কায়সার।

মুন্সিগঞ্জ জেলা বিএনপি কমিটি

আহ্বায়ক মিজানুর রহমান সিনহা এবং মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব করে মুন্সীগঞ্জ জেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. আব্দুল্লাহ, শহীদুল ইসলাম মৃধা, আব্দুল বাতেন শামীম, সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ এবং আমিরুল হোসেন দোলন সদস্য করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটি

মো. মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ১ নং যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাশেকুল ইসলাম রাজীব, শরীফ আহম্মেদ টুটুল এবং সদস্যের পদ পেয়েছেন মো. গিয়াস উদ্দিন।

গাজীপুর জেলা বিএনপি কমিটি

ফজলুল হক মিলনকে আহ্বায়ক করে গাজীপুর জেলা বিএনপির ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শাহ রিয়াজুল হান্নানকে ১ নং যুগ্ম আহ্বায়ক এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর