বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গোপালগঞ্জের দেয়ালে দেয়ালে জয় বাংলাসহ বিভিন্ন দেয়াল লিখন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:৩০ অপরাহ্ন

গোপালগঞ্জে দেয়ালে দেয়ালে দেখা যাচ্ছে আওয়ামীলীগের বিভিন্ন স্লোগান। কোনো দেয়ালে লেখা রয়েছে- জয়বাংলা শেখ হাসিনাতেই আস্থা ভাইয়া। আবার কোথাও লেখা রয়েছে, মুজিব তোমার স্মরণে ভয় করি না মরণে। আবার অনেক দেয়ালে আঁকা হয়েছে বঙ্গবন্ধুর এক তর্জনীর নির্দেশ সংবলিত লোগো। 
গতকাল শুক্রবার গভীর রাতে এসব লেখা ও ছবি আঁকা হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, শুক্রবার রাতেও তারা এসব লেখা দেখেননি। আজ শনিবার সকালে বিভিন্ন দেয়ালে তারা এসব লেখা ও আঁকা দেখতে পেয়েছেন। এ ব্যাপারে কোনো আওয়ামী লীগ বা ছাত্রলীগ নেতার বক্তব্য পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মোবাইলে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল এলাকাগুলো পরিদর্শন করেছে। কিছু সিসি টিভির ফুটেজে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। যারা এ কাজ করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর