শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ব্যাটারিচালিত যান চালকদের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

ব্যাটারিচালিত যানবাহনের জন্য থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৪ চূড়ান্ত করে দ্রুত গেজেট প্রকাশ করাসহ ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।

এ সময় সংগ্রাম পরিষদের নেতারা গেজেট প্রকাশ ছাড়াও ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স, রুট পারমিট, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় পৃথক লেন বা সার্ভিস রোড নির্মাণ ও চালকদের প্রশিক্ষণ দেয়ারও দাবি তোলেন।

তারা জানান, ২০১৭ সাল থেকে নীতিমালা প্রণয়নের জন্য কাজ শুরু করে সংগ্রাম পরিষদ। ২০২১ সালে নীতিমালা চূড়ান্ত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে জমা দেয়া হয়। নীতিমালা প্রণয়ন না করায় গত বছরের জুলাইয়ে স্মারকলিপি দেয়া। কিন্তু এখনও সেই নীতিমালা নিয়ে তেমন কোনো উদ্যোগ নেয়নি সরকার।

সংগ্রাম পরিষদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এই অবস্থান কর্মসূচি। দাবি মেনে না নিলে ফেব্রুয়ারি মাসে পরিবারসহ অবস্থান কর্মসূচি ও মহাসমাবেশের মতো কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন পরিষদের নেতারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর