বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩:৫২ অপরাহ্ন

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ব্যাংকারদের সংগঠন ‘ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ’। সম্প্রতি রাজধানীর দিলকুশায় নিজস্ব অফিসে কেক কেটে সংগঠনটির বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সংগঠনের সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের সিএফও ড. তাপস চন্দ্র পাল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মানিত অতিথি, সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ড. আবুল কালাম আজাদ, কাজী এনায়েত হোসেন ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ মাহবুব মোর্শেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি কুদরত এ হায়াত খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম খন্দকার, সদস্য মোঃ মুকিতুল কবীর, মোঃ আবদুল হামীদ সোহাগ ও রোজিনা পারভীন। পবিত্র রমযান উপলক্ষ্যে রোজাদার জনসাধারণের মাঝে ইফতার বিতরণ, বিজয় দিবস উপলক্ষ্যে স্মরণিকা প্রকাশ ও আন্তঃব্যাংক দাবা প্রতিযোগিতা আয়োজন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন ও মহান স্বাধীনতা দিবস পালনসহ ‘ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ’ এর নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেন। সামনের দিনেও কল্যাণমুখী কর্মকান্ডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকসহ ৬১টি ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষায় এ সংগঠন কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর