বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আগামী প্রজন্মকে ‘সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার জন্য সোচ্চার হতে হবে’

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

দুর্নীতির বিরুদ্ধে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, আগামী প্রজন্মকে সত্য কথা বলা ও ন্যায়ের পক্ষে সোচ্চার হতে হবে।

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রাথমিক পর্যায় থেকে শ্লোগান দিয়ে জাতীয়ভাবে প্রচারণা শুরু এবং সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার জন্য সবাইকে সোচ্চার হতে হবে।

শনিবার বিকেলে রাজধানীর শেল টাওয়ার মিলনায়তনে দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে সংগঠনের সদস্য ও সাবেক বিচারক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচন সভায় বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. লুৎফর রহমান, লে, জেনারেল (অব.) ড. হাসান সরওয়ার্দী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ও গবেষক সারোয়ার ওয়াদুদ চৌধুরী ও প্রকৌশলী আনোয়ার হোসেন।

বক্তারা আরও বলেন, নিজ নিজ প্রতিষ্ঠান ও ব্যক্তি জীবন থেকে দুর্নীতির বিরুদ্ধে ‘তুই দুর্নীতিবাজ’ এই শ্লোগানকে সামনে নিয়ে জাতীয়ভাবে প্রচারণা শুরু করতে হবে।

তারা বলেন, প্রকৃত গণতন্ত্র ও স্বচ্ছ ভোটাধিকার প্রতিষ্ঠায় দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে সারাদেশে  সৎ সাহসী দেশপ্রেমিকদের নেতৃত্বে গণআন্দোলন গড়ে তুলতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর