বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি
সভাপতি মো. নজরুল ইসলাম ও মহাসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বুধবার (২২ জানুয়ারি) জরুরি সভায় ২০২৫-২৬ সালের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী অ্যাডহক কমিটি গঠন করা হয়। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানায়।

অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জন্ম ও মৃত্যুনিবন্ধন রেজিস্ট্রারের কার্যালয় ডেপুটি রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) মির্জা তারিক হিকমত, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহবুবুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়াকে নির্বাচিত করা হয়েছেন। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব কানিজ মওলা।

সদস্য পদে ইকবাল আব্দুল্লাহ হারুন (পরিকল্পনা কমিশনের সদস্য), মো. সাইফুল্লাহ পান্না (সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়), ড. মো. ওমর ফারুক, (রেক্টর, বিসিএস প্রশাসন একাডেমি), মো. আবদুল মালেক (মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন), কে এম আলী নেওয়াজ (অতিরিক্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয়), ড. মোহাম্মদ মিজানুর রহমান (অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়), মো. মনিরুজ্জামান মিঞা (যুগ্ম সচিব, স্থানীয় সরকার বিভাগ) নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিটির সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ এবং মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমানসহ অ্যাসোসিয়েশনের কিছু সংখ্যক পদে দায়িত্বশীল কর্মকর্তা অবসরে যাওয়ায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র মোতাবেক এসব পদ পূরণসহ কমিটি পুনর্গঠনের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর