বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভালো উইকেটে পাল্টে যাবে বাংলাদেশের ‘ব্যাটিং’

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১২ মে, ২০২৪, ৭:৩৪ অপরাহ্ন

ভালো উইকেটে পাল্টে যাবে বাংলাদেশের ‘ব্যাটিং’

 

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ খেলা সিরিজের পারফরম্যান্স নাজমুল হোসেন শান্ত খুব একটা আমলে নিতে চান না। বিশেষ করে ব্যাটিং পারফরম্যান্সকে গোনায় ধরতে চান না। কারণ, উইকেট। দলপতি মনে করেন, চট্টগ্রাম কিংবা ঢাকায় যে উইকেটে খেলা হয়েছে সেখানে ব্যাটিং করা সহজ ছিল না। ভালো উইকেটে খেলা হলে পাল্টে যাবে বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্র।

রোববার সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। এর আগে চার ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিল স্বাগতিকরা। প্রতিপক্ষকে প্রথমবার ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি শান্ত অ্যান্ড কোং। এর পেছনের কারণ ব্যাটিং পারফরম্যান্স।

শান্তর ভাষ্য, ‘নরম্যালি চট্টগ্রামে খুব ভালো উইকেট থাকে। এবার যেটা দেখলাম এই তিন ম্যাচে নতুন বলে ব্যাটিং করা খুব চ্যালেঞ্জিং ছিল। বাইরে থেকে দেখলে অনেকেই মনে করবে, চট্টগ্রামের উইকেটে রান হয় অনেক। এবার যে তিনটা ম্যাচ খেলেছি, নতুন বলে অনেক কঠিন ছিল খেলা। তার পরে বৃষ্টির কারণে আমাদের ব্যাটিং অনেকটা সময় অন অ্যান্ড অফ করা লেগেছে। ছন্দটাও তেমন একটা পাইনি। এগুলো সব মনে হতে পারে অজুহাত। কিন্তু আমরা ব্যাটসম্যানদের সেই স্বাধীনতা দিয়েছি, উইকেট অ্যাসেস করে সেভাবেই ব্যাটিং করা।’

দলের সাফল্যের জন্য শান্ত শুধু পৃথক ব্যাটসম্যান বা বোলারদের ওপর নির্ভর না হওয়ার কথা বললেন। তার কণ্ঠে ঐক্যবদ্ধ পারফরম্যান্সের ডাক, ‘আমরা বোলার বা ব্যাটসম্যানকে আলাদা করতে চাই না। আমরা যে অবস্থানে দাঁড়িয়ে সেখানে প্রত্যেকের কন্ট্রিবিউশন গুরুত্বপূর্ণ। অধিনায়ক হিসেবে আমি চাইবো প্রতিদিন আমার বোলাররা ভালো বল করুক। ব্যাটসম্যানরা যেন তাদের দায়িত্বটা ঠিকঠাক পালন করে। আলাদা করে আমি ব্যাটসম্যানদের বাড়তি কোনো প্রেসার দিতে চাই না। বাড়তি কোনো প্রেসার বোলারদেরও দিতে চাই না।’

‘আমার তো মনে হয় না (আইপিএলের মতো রান হবে)। আইপিএল যে উইকেটে হচ্ছে। আইপিএলের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট মেলানোই যাবে না। এর আগেও দেখেছি পিএসএলেও দুইশ’র বেশি রান হয়েছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আমি যতটুকু জানি, ১৬০-১৭০ কিংবা ১৮০…দুইশ রান যদি কেউ করে তাহলে খুব ভালো। এগুলো কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি দেখা যায় না। আমার মনে হয় বিশ্বকাপে এরকম কিছুই হবে ১৬০ থেকে ১৮০ রানের ভেতরে। ভালো উইকেটে। এর ভেতরেই বোলারদের ডিফেন্ড করতে হবে। আর ব্যাটসম্যানদের রান চেজ করতে হবে। আইপিএলের সঙ্গে তুলনা করাটা কখনোই যৌক্তিক হবে না।’

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর