শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪, ৭:১৫ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। আহতদেরকে ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার সকাল ৮টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী ও বেলা ১১টায় হামেরদী নামক স্থানে পৃথক এ দুর্ঘটনা দুটি ঘটে।

হামেরদী দুর্ঘটনায় নিহতরা হলেন- কাশেম শিকদার (৪০), তার পুত্র মোরসালিন (৮) ও তার আপন ভাই নাজমুল শিকদার (৩৭)। সকলের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসুদপুর উপজেলার কোয়ালদিয়া গ্রামে।

অপরদিকে, কাইডুবি সদরদীতে দুর্ঘটনায় ভাঙ্গা উপজেলার খামিনারবাগ গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে শ্রাবন্তী আক্তার (১৬) নিহত হয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল বাকি জানান, শনিবার ফরিদপুর- বরিশাল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র, আপন ভাই ও এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর