বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সামিনা লুৎফাকে অধ্যাপক পদে পদোন্নতির নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ১:১৭ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফাকে আগামী ৩০ দিনের মধ্যে অধ্যাপক পদে পদোন্নতির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন।

আদালতে সামিনা লুৎফার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

ঢাবি’র সমাজ বিজ্ঞান বিভাগে একটি অধ্যাপক পদের জন্য যখন বিজ্ঞপ্তি দেয়া হয়, সামিনা লুৎফা সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সব নিয়ম মেনে আবেদন করেন। তবে আবেদনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে কোনো ধরনের সহযোগিতা করেনি, তাকে কোনো তথ্য দেয়া হয়নি। এমনকি তথ্য দেয়ার ক্ষেত্রে নানাভাবে হয়রানি করা হয়েছে। কিন্তু বিভাগের উন্নয়ন ও সমন্বয় সংক্রান্ত যে কো-অর্ডিনেশন এবং ডেভেলপমেন্ট কমিটি আছে, সেখান থেকে তাকে জানানো হয় যে, তার সব যোগ্যতা আছে।

পরবর্তীতে রাজনৈতিক মতাদর্শ ও বিভিন্ন অ্যাক্টিভিজমের কারণে তাকে বাদ দেয়া হয় বলে উল্লেখ করেন ড. সামিনা লুৎফা। সিলেকশন বোর্ড তার জন্য সুপারিশ না করে যিনি তার আট বছর পরে ওই বিভাগে যোগদান করেছেন, তাকে অধ্যাপক পদে নিয়োগের সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে তিনি সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ দেন। পদোন্নতি বঞ্চিত বিষয়ে বিভাগে আপিল করেন। তাতে কোনরূপ প্রতিকার না পেয়ে হাইকোর্টে রিট করেন ড. সামিনা লুৎফা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর