শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

আদালতে হাজিরা শেষে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

যশোরে বিএনপির অফিস পোড়ানোর মামলায় আদালতে হাজিরা শেষে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সোমবার দুপুরে সিনিয়র চিফ জুডিশিয়াল আদালত চত্বর থেকে তারা ঝটিকা মিছিল বের করেন। জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের দড়াটানায় গিয়ে শেষ হয়। এসময় আওয়ামী লীগ ও শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায় নেতা-কর্মীদের। 
সরকারের পতনের পর এই প্রথম যশোরে এমন মিছিল হলো। তবে মিছিলের কথা জানেন না বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক।
জানা গেছে, জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম কিবরিয়ার আদালতে এদিন ২৫ নেতা-কর্মীর হাজিরা দেন।
জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু জানান, জেলা বিএনপি অফিস পোড়ানোর যে মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে; সেটা মিথ্যা বানোয়াট। সোমবার ওই মামলায় ২৫ জন হাজিরা দিতে গিয়েছিলাম। নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা বিক্ষোভ মিছিল করি।
উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা অ্যাডভোকেট এমএ গফুর।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর