বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার আহ্বান প্রধান বিচারপতির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সংবিধান, আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে  এ আহ্বান জানান তিনি।

প্রধান বিচারপতি এলআরএফ নেতাদের বলেন, আপনাদের প্রেস কাউন্সিলের দিকে নজর দেওয়া উচিৎ। এটা সাংবাদিকদের দায়িত্ব। সাংবাদিকরা একটু সজাগ থাকলেই এটি এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন এলআরএফ’র ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, যুগ্ম সম্পাদক আলমগীর মিয়া, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, দপ্তর সম্পাদক শাকিল আহমাদ এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ আবু নাছের ও আরাফাত মুন্না। এছাড়া সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো.মোয়াজ্জেম হোছাইন ও প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঞাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসেবে গত ২৭ নভেম্বর হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আবদুল হাকিমকে নিয়োগ দেয় সরকার। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

এর আগে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হক। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৯ সেপ্টেম্বর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অর্ন্তর্বতী সরকার।

প্রেস কাউন্সিল একটি আধা বিচারিক সংস্থা। সংবাদপত্রের নীতিনৈতিকতা পরিপন্থি কোনো সংবাদ প্রকাশের জন্য সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারেন। বিচার করার ক্ষমতা রয়েছে প্রেস কাউন্সিলের।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর