বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান সিলেট মহানগর বিএনপির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।

রোববার বিকেলে সিলেট নগরের ৪২টি ওয়ার্ডের নেতাদের হাতে ৩১ দফার গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করে প্রকাশিত প্রচারপত্র তুলে দেওয়া হয়েছে। নগরের দরগাহ গেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সিলেটে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনকল্যাণমূলক কাজের মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।’

দেশ ও জনগণের স্বার্থ রক্ষার্থে সবধরনের বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচলনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ডা. নাজমুল ইসলাম, সহসভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, মাহবুব কাদির শাহী, সাদিকুর রহমান সাদিক, নিগার সুলতানা ডেইজি, ডা. আশরাফ আলী, আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মূর্শেদ আহমদ মুকুল, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, মঞ্জুরুল হাসান মঞ্জু, ফাতেমা জামান রোজি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, খসরুজ্জামান খসরু, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর