বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৬ মে, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ন

খুলনার বটিয়াঘাটাতে স্মার্ট ব্যাংকিং নিয়ে কে.ডি.এ নিউ মার্কেট শাখার আওতাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ২৭তম জিরো পয়েন্ট উপশাখা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ভার্চ্যুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর ।

অনুষ্ঠানে অংশ নেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।

এ সময় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, মো. জাহিদুর রহমান, বিলকিস আরা, মোল্যা মো. রেজাউল করীম, সহাকারী মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর, কে.ডি.এ নিউ মার্কেট শাখার ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম ও উপশাখাটির ব্যবস্থাপক মো. আওরঙ্গজেব ফকিরসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর