শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আলটিমেটাম, স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আলটিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এ স্মারকলিপি গ্রহণ করেন।
শিক্ষার্থীদের দাবি, এই রোড ম্যাপের মধ্যেই প্রয়োজনীয় সংস্কারের সময় নির্দিষ্ট করতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করা না হয়, তাহলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। এর ফলে উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায়ভার প্রশাসনকে নিতে হবে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার পতনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে, এমনটাই আমাদের প্রত্যাশা। আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করার মাধ্যমে নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের মডেল গড়ে তোলা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজের প্রতিনিধিত্বশীল সংগঠন কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন গণতান্ত্রিক চর্চার সে সুযোগ তৈরি করতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, অভ্যুত্থানের পাঁচ মাস পেরিয়ে গেলেও প্রশাসন ডাকসু নির্বাচন নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।
বর্তমান পরিস্থিতি জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ডাকসু পুনরায় সক্রিয় করার জন্য একটি কমিশন গঠন করা হলেও তার সুপারিশগুলো বাস্তবায়নের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন ছাত্র সংগঠন গঠনতন্ত্র সংশোধনের যে প্রস্তাবনা দিয়েছে, তা নিয়ে আলোচনা বা অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে তাদের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়, যা বরাবরই জাতীয় নেতৃত্বে পথপ্রদর্শক, এই প্রক্রিয়ায় পিছিয়ে রয়েছে।
দ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যাপ প্রদানের দাবি জানিয়ে শিক্ষার্থীরা স্মারকলিপিতে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানাচ্ছি। এই রোড ম্যাপের মধ্যেই প্রয়োজনীয় সংস্কারের সময় নির্দিষ্ট করতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করা না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হব। এর ফলে উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায়ভার প্রশাসনকে নিতে হবে।
স্মারকলিপি প্রদানের সময় শিক্ষার্থীদের মধ্য থেকে মো. আবু সায়াদ বিন মাহিন সরকার, তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী, আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান, মোহাম্মদ সাকিব, আবিদ হাসান রাফি, আব্দুর রহমান আল-ফাহাদ এবং আরমানুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর