বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

১২ তারিখে নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহঃ ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ২:০৮ অপরাহ্ন

আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিলে ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ বদলে যাবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনি জনসভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াত আমির বলেন, ‘আমাদের মায়েদের দুটো জিনিসের অভাব। তাদের মর্যাদা ও নিরাপত্তা। এই সমাজ ব্যর্থ হয়েছে মায়ের জাতিকে মর্যাদা দিতে। সমাজ ব্যর্থ হয়েছে মায়েদের নিরাপত্তা দিতে। আমরা ইনশাআল্লাহ মায়েদের ঘরে, চলাচলে ও কর্মস্থলে-এই তিন জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করবো।’

তিনি বলেন, ‘জয়-পরাজয় আল্লাহর হাতে। যেকোনো মূল্যে আমাকেই জিততে হবে এটা ১১ দলের দর্শন নয়। জনগণের হৃদয় জয় করে ১২ তারিখে ইনশাল্লাহ নতুন বাংলাদেশের উদায় হবে। এ দেশের মানুষ সেদিন বুকে হাত দিয়ে বলবেন আমিই বাংলাদেশ। এটি আমার বাংলাদেশ।’

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ ৫ বছরে এই দেশের মানচিত্র পাল্টে দেওয়া সম্ভব। চুরি হবে না। চাঁদাবাজি, লুণ্ঠন হবে না। দাঁড়িপাল্লায় ভোট দিলে ইনশাআল্লাহ দেখবেন ১৩ তারিখ থেকে এই বাংলাদেশ বদলে গেছে।’

এ সময় ক্ষমতায় গেলে কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আযাদকে মন্ত্রী করার ঘোষণা দেন জামায়াত আমির।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর