শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪ জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৮:৪৭ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ১১৪ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৪৩ জন চট্টগ্রাম বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩১ জন, বরিশাল বিভাগে ১০ ও ময়মনসিংহ বিভাগে ১ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬ হাজার ৩৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগটিতে আক্রান্ত হয়ে ৬১ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৩২ জন পুরুষ ও ২৯ জন নারী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর