বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫, ৫:২৫ অপরাহ্ন

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। পাশাপাশি শিক্ষার্থীদের আগামীকাল রোববার (২২ জুন) বেলা ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

আজ শনিবার (২১ জুন) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে কলেজ প্রশাসন।

এতে বলা হয়, শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজের চলমান অচলাবস্থা নিরসনে আগামীকাল থেকে এমবিবিএসের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের আগামীকাল রোববার (২২ জুন) বেলা ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হলো। তবে পেশাগত এমবিবিএস পরীক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবে।

প্রসঙ্গত, শনিবার সকালে নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, একাডেমিক ভবনের পলেস্তারা খসে পড়লেও কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে না। ফজলে রাব্বি হলসহ দুটি হল ব্যবহারের অনুপযোগী। ছাত্রী হলেরও সিলিং খসে পড়ছে। যেকোন মুহুর্তে হল ধসে হতাহতের ঘটনা ঘটতে পারে।

এ সময় আবাসন সংকট সমাধান না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে না যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অবিলম্বে বাজেটে আবাসনে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করে সংকট নিরসনের আহ্বান জানান তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর