বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ‘ক্ষমা প্রার্থনা’ করলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:২০ অপরাহ্ন

দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতির মামলার মুখোমুখি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কাছে আনুষ্ঠানিক ক্ষমার আবেদন জমা দিয়েছেন।

আজ রোববার (৩০ নভেম্বর) জমা দেওয়া আবেদনে তিনি যুক্তি দিয়েছেন, ফৌজদারি মামলা তার শাসন ক্ষমতাকে বাধাগ্রস্ত করছে এবং ক্ষমা করা হলে তা ইসরায়েলের জন্য ভালো হবে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচারের সম্মুখীন। তবে তিনি এসব অস্বীকার করে আসছেন।

নেতানিয়াহু একটি সংক্ষিপ্ত ভিডিও বিবৃতিতে বলেছেন, ‘আমার আইনজীবীরা আজ প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার জন্য একটি আবেদন পাঠিয়েছেন। আমি আশা করি দেশের মঙ্গল কামনাকারী যে কেউ এই পদক্ষেপকে সমর্থন করবেন।’

এদিকে, প্রেসিডেন্টের কার্যালয় চিঠিতি প্রকাশ করে বলেছে, অনুরোধটি গৃহীত হয়েছে। মতামত সংগ্রহের জন্য অনুরোধটি বিচার মন্ত্রণালয়ে পাঠানো হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর