শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করলো আপিল বিভাগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:০০ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত করেছে আদালত। ২০২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়কার মোট পাঁচটি মামলায় হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছিলেন। 

আজ বুধবার (১২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার আদালত সেই রায়ের ওপর স্থগিতাদেশ জারি করেছেন।

চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন। এর ফলে, আইভীর জামিন প্রশ্নে হাইকোর্টের দেওয়া অনুকূল সিদ্ধান্ত আপাতত কার্যকারিতা হারাল।

গত ৯ নভেম্বর বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আইভীর জামিন প্রশ্নে জারি করা রুলটি অ্যাবসলিউট ঘোষণা করে রায় দিয়েছিলেন।

হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

আজ আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক, অন্যদিকে আইভীর পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের হওয়া পোশাকশ্রমিক মিনারুল হত্যা মামলাসহ তিনটি হত্যা এবং দুটি হত্যাচেষ্টা মামলাসহ পৃথক মামলায় গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল।

চেম্বার আদালতের এই আদেশের ফলে মামলাগুলোর আইনি প্রক্রিয়া এখন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর