শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাশের হার ৭৩.৬৯ শতাংশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৪:১৪ অপরাহ্ন

চলতি বছরের  এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাশের হার ৭৩.৬৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর দুইটায় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা বেগম।

এসময় বোর্ডের সচিব অধ্যাপক মাহাবুবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন, কলেজ পরিদর্শক অধ্যাপক তৌহিদুর রহমান, বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামানসহ যশোরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এবার যশোর বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলা থেকে এক লাখ ৩৮ হাজার আটশ’ ৫১ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে পাশ করেছে এক লাখ দুই হাজার ৩১৯ শিক্ষার্থী।

গত বছর যশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ছিল ৯২ দশমিক ৩৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৭৬১ শিক্ষার্থী।

এবার এ বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটোই কমেছে। এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এবার অন্যান্য বিষয়ের তুলনায় ইংরেজি ও অংকে পাশের হার কিছুটা কম হয়েছে। যার প্রভাবে সামগ্রিক পাশের হারও গতবারের তুলনায় কিছুটা কমেছে।

তিনি বলেন, এবার ইংরেজিতে ৮৩.৭৭ এবং অংকে ৮৫.০২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। তবে বাংলায় ৯৭.৯২, ভূগোলে ৯৪.৬৯, ইসলাম ধর্মে ৯৭.৯৫ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর