শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

লবণ আমদানির অনুমোদন পেলো ২৪৭ প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ১:৪৩ অপরাহ্ন

২৪৭ টি প্রতিষ্ঠানকে ১ লাখ টন অপরিশোধিত (ক্রুড) লবণ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠান সর্বোচ্চ ৪২৯ মেট্রিক টন করে লবণ আমদানি করতে পারবে।

অনুমোদনের নির্দেশনায় বলা হয়, ঋণপত্র খোলার সর্বোচ্চ ২ মাসের মধ্যে আমদানি করতে হবে।

এ ক্ষেত্রে অপরিশোধিত লবণ আমদানির করে পরিশোধন করতে হবে। ভোজ্য লবণ হিসেবে বাজারজাত করে তার প্রমাণ দিতে হবে বিসিককে। তা না হলে এসব প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্তির হুঁশিয়ারিও দেয়া হয় অনুমতি পত্রে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর