শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

আগস্টের প্রথম ২০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে চলতি বছরের আগস্টের প্রথম ২০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৭ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৬৪২ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছরের একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৫৩০ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত প্রবাসীরা ৪ হাজার ১২০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ৩ হাজার ৪৪৩ মিলিয়ন ডলার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর