শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ঢাকার সিএমএম আদালতে নতুন ১৮ বিচারকের যোগদান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১:২৮ পূর্বাহ্ন

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নতুন করে যোগদান করেছেন আরও ১৮ জন বিচারক।

সোমবার (০১ ডিসেম্বর) সিএমএম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। এর আগে গত ২৭ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় বিচারকদের বদলির আদেশ প্রদান করে।

আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. উবাইদুল করিম আকন্দ জানান, মোট ১৮ জন বিচারকের মধ্যে তিনজন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং বাকি ১৫ জন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রয়েছে। নবনিযুক্ত বিচারকরা ইতোমধ্যে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন।

নবনিযুক্ত অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা হলেন— জশিতা ইসলাম, মো. সেফাতুল্লাহ ও আওলাদ হোসাইন মুহাম্মদ জোনইদ।

আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা হলেন— রিপন হোসেন, আরিফুল ইসলাম, আমিনুল ইসলাম জুনাইদ, মোহাম্মদ ইসমাইল, কামাল উদ্দীন, মেহেদী হাসান, দিদারুল আলম, হাসান শাহাদাত, আলবিরুনী মীর, ইসরাত জাহান, মো. সিদ্দিক আজাদ, রাজু আহমেদ, হাদিউজ্জামান, মাসুম মিয়া ও মো. সোহেল রানা।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, নতুন ম্যাজিস্ট্রেটদের যোগদানের মাধ্যমে আদালতের দীর্ঘদিনের মামলা জট কমবে এবং বিচারপ্রার্থীরা আরও দ্রুত ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাবেন। নতুন নিয়োগ আদালতের সামগ্রিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে বলেও তিনি মন্তব্য করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর