বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের হার্টে ৩টি ব্লক, বাইপাস সার্জারির পরামর্শ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে ৩টি ব্লক ধরা পড়েছে। তার বাইপাস সার্জারির প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ বিষয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) সিদ্ধান্ত নেয়া হবে।

জামায়াত আমীরের ব্যক্তিগত সেক্রেটারি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডা. শফিকুর রহমানের এনজিওগ্রাম করার পর হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন।

এর আগে, গত ১৯ জুলাই বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলটির সমাবেশে বক্তৃতা দেয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান।

এরপর তাকে রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর