শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

কোটালীপাড়া মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৫:১৬ অপরাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফেজা বেগমকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।রাফেজা উপজেলার গচাপাড়া গ্রামের মৃত আজিজ শেখের স্ত্রী ও গোপালপুর গ্রামের মৃত বারেক হাওলাদারের মেয়ে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাফেজা বেগমকে উপজেলার ওয়াবদার হাটে কোটালীপাড়া-পয়সারহাট মহাসড়কের ওপর গাছ ফেলে নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গতবছরের ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার এলাকায় মহাসড়কের ওপর গাছ ফেলে দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে দায়িত্বরত পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় পুলিশ ১৫৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫০০ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় মামলা করে।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, এ মামলায় ৫৩ জন আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর