বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগামী অর্থবছর হবে চাপের বাজেট-ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি খাতে চাপ বেড়েছে। মূল্যস্ফীতি তো আগে থেকেই চড়া। রাজস্ব আদায়ে ঘাটতি বাড়ছেই; যা বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। ফলে বাজেট প্রণয়নের সময় এসব ঝুঁকি বিবেচনায় রেখে সতর্ক পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি মনে করেন, এত চাপের মধ্যে বর্তমান সরকারের প্রথম বাজেটটা এক রকমের চাপের বাজেট হতে যাচ্ছে। মঙ্গলবার সিপিডি মিলনায়তনে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক-বাজেট মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন ড. দেবপ্রিয়।

তিনি বলেন, রাজস্ব আহরণে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় উন্নয়ন ব্যয় পরিচালনায় চাপ তৈরি হচ্ছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ না হলে অর্থনৈতিক পরিকল্পনাও বাধাগ্রস্ত হয়। পূর্ববর্তী ঋণের চাপ এবং বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে নতুন করে ঋণ নিয়ে অর্থনীতি সচল রাখা কঠিন হয়ে উঠছে বলেও উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা দেশের সামষ্টিক অর্থনীতিতে নতুন করে চাপ সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে নতুন সরকারের প্রথম বাজেট বাস্তবসম্মত ও সংস্কারভিত্তিক হওয়া প্রয়োজন বলে মত দেন এই অর্থনীতিবিদ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর