সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান ঠেকাতে রাস্তায় ব্যারিকেড, ভেঙে ফেলা হলো কালভার্ট সরকারের ৫ মন্ত্রী ও ১ উপদেষ্টার নাম সংশোধন বেতন-বোনাসসহ ঈদে ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে ও ডিইউজের মধ্যপ্রাচ্যের ৪ রুটে ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত লেবাননে ৭ দিনে ৮৩ শিশু হত্যা: ইউনিসেফ ইরানের নতুন নেতা মুজতবা খামেনির প্রতি কোনো হামলা মেনে নেবে না চীন হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ঢাকা ওয়াসায় নতুন এমডি অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ৫০০ জন খেলোয়াড়কে বেতনের আওতায় আনা হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল সরকার পতনের স্বপ্ন দেখলে সাবধান হয়ে যান: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস

সরকারের ৫ মন্ত্রী ও ১ উপদেষ্টার নাম সংশোধন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন

সরকারের পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার নাম সংশোধন করা হয়েছে। রোববার (৮ মার্চ) তাদের নাম সংশোধন করে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে জানা গেছে, অর্থ ও পরিকল্পনামন্ত্রী ‘আমীর খসরু মাহমুদ চৌধুরী’র নাম পরিবর্তন করে করা হয়েছে ‘আমির খসরু মাহমুদ চৌধুরী’; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ‘আব্দুল আউয়াল মিন্টু’র নাম করা হয়েছে ‘আবদুল আউয়াল মিন্টু’; ধর্মমন্ত্রী ‘কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ’-এর নাম ‘কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)’ করা হয়েছে। কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ‘মোহাম্মদ আমিন উর রশীদ’-এর নাম ‘মোহাম্মদ আমিন উর রশিদ’; পানিসম্পদ মন্ত্রী ‘মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি’র নাম সংশোধন করে ‘মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি’ করা হয়েছে।

এছাড়া, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিযুক্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম’-এর নাম সংশোধন করে করা হয়েছে ‘ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম’।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর