বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মলদোভার নির্বাচনে ইইউপন্থী দল পিএএস বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন

মলদোভার সাধারণ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নপন্থী দল জয়লাভ করে নতুন সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। দেশটির প্রেসিডেন্ট মায়া সান্দু এ কথা জানিয়েছেন। এই জয়কে দেশটির ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভোটের আগে সান্দু ব্যাপক রুশ হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করেছিলেন এবং বলেছিলেন যে, ইউক্রেন ও রোমানিয়ার পাশে অবস্থিত তার দেশের ভবিষ্যৎ ঝুঁকির মুখে।

সান্দুর ‘পার্টি অব অ্যাকশন অ্যান্ড সলিডারিটি’ (পিএএস) দলের নেতা ইগর গ্রোসু বলেছেন, এটি “অত্যন্ত কঠিন লড়াই” ছিল এবং রাশিয়া নির্বাচনে তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে।

১.৬ মিলিয়ন ভোটের মধ্যে ৯৯.৯ শতাংশ ভোট গণনা শেষে, পিএএম ৫০ শতাংশ ভোট পেয়েছে। দলটি ইইউপন্থী। আর রুশপন্থী ‌‘পেট্রিয়টিক ইলেকটোরাল ব্লক’ পেয়েছে ২৫ শতাংশ ভোট।

ভোটার উপস্থিতি ছিল ৫২ শতাংশ, যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় বেশি।

প্রধান বিরোধী নেতাদের মধ্যে একজন ইগর দোদোন, তিনি ফলাফল আসার আগেই জয়ের দাবি করেন এবং সোমবার সংসদ ভবনের বাইরে বিক্ষোভের আহ্বান জানান।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন এই ফলাফলকে স্বাগত জানিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, “আপনারা আপনাদের পছন্দ স্পষ্ট অনুযায়ী ভোট দিয়েছে। গণতন্ত্র ও স্বাধীনতার জয় হোক।’

সূত্র: বিবিসি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর