বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

প্রশাসক এজাজের অপসারণ ও গ্রেপ্তার দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. এজাজের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ।

আজ মঙ্গলবার (২০ মে) রাজধানীর গুলশানে ডিএনসিসি ভবনের সামনে সংগঠনটির নেতাকর্মীরা অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন। তাঁদের দাবি, ডিএনসিসির প্রশাসক মো. এজাজ নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

যদিও রবিবারই ডিএনসিসির মুখপাত্র ও তথ্য কর্মকর্তা ফারজানা ববি এক বিবৃতিতে বলেছেন, এজাজকে জড়িয়ে যেসব অভিযোগ উঠছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত।

বিবৃতিতে বলা হয়েছে, ২০১৫ সালে মো. এজাজের মালিকানাধীন একটি ভবন থেকে কয়েকজনের গ্রেপ্তারের ঘটনাটিকে বিকৃতভাবে উপস্থাপন করে তার বিরুদ্ধে হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত থাকার মিথ্যা অভিযোগ আনা হয়।

আরো বলা হয়েছিল, ওই ভবনে বাস না করা সত্ত্বেও, এমনকি ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক না থাকার পরও শুধু ভবনের মালিকানার সূত্রে তার নাম ওই অভিযোগের সঙ্গে জড়ানো হয়। পরবর্তী তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় তিনি সম্পূর্ণরূপে খালাস পান, যা তাকে নির্দোষ হিসেবে প্রতিষ্ঠিত করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর