বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি নাকচ করল ইরান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির সম্ভাবনাকে সরাসরি উড়িয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স -এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছেন, ইরান এই মুহূর্তে কোনোভাবেই আমেরিকার বা ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চাইছে না। গালিবাফ স্পষ্ট করে বলেন, ‌আমরা বিশ্বাস করি আক্রমণকারীর মুখে এমনভাবে ঘুষি মারা উচিত যাতে সে উপযুক্ত শিক্ষা পায় এবং ভবিষ্যতে আমাদের প্রিয় ইরানে আক্রমণ করার কথা কল্পনাও না করে।

গালিবাফের মতে, ইসরায়েল মূলত ‘যুদ্ধ-আলোচনা-যুদ্ধবিরতি এবং পুনরায় যুদ্ধ’—এই চক্রটি ব্যবহার করে অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। ইরান এখন এই চক্রটি চিরতরে ভেঙে দিতে বদ্ধপরিকর। তিনি মনে করেন, আলোচনার টেবিলে বসে সময় নষ্ট করার চেয়ে শক্তি প্রদর্শনের মাধ্যমেই শত্রুকে থামানো এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। স্পিকারের এই বক্তব্য তেহরানের সেই অনড় অবস্থানকেই প্রকাশ করছে, যেখানে তারা মার্কিন বা ইসরায়েলি কোনো চাপের মুখে মাথা নত করতে রাজি নয়।

মোহাম্মদ বাঘের গালিবাফ কেবল একজন স্পিকারই নন, তিনি আইআরজিসি-র সাবেক একজন শীর্ষ কমান্ডার। তার এই যুদ্ধংদেহী মনোভাব মূলত ইরানের কট্টরপন্থী শিবিরের চিন্তাধারার প্রতিফলন। ইরান মনে করে, বারবার যুদ্ধবিরতি আসলে ইসরায়েলকে পুনর্গঠিত হওয়ার সুযোগ করে দেয়, তাই তারা এবার চূড়ান্ত মীমাংসার পথেই হাঁটতে চাইছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর