বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

প্রিমিয়ার ব্যাংকে নতুন চেয়ারম্যান ডা. আরিফুর রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৬:২১ অপরাহ্ন

প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা শেয়ারহোল্ডার ডা. আরিফুর রহমানকে সর্বসম্মতিক্রমে ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। গত বৃহস্পতিবার ব্যাংকের ৩১৪তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চিকিৎসক ও উদ্যোক্তা ডা. আরিফুর রহমানের রয়েছে জনস্বাস্থ্য, সামরিক চিকিৎসাসেবা, ব্যাংকিং ও ব্যাবসায়িক নেতৃত্বে চার দশকেরও বেশি অভিজ্ঞতা। ঢাকা মেডিক্যাল কলেজ থেকে স্নাতক হওয়ার পর তিনি সৌদি আরবে দীর্ঘ ও সাফল্যমণ্ডিত ক্যারিয়ার গড়ে তোলেন এবং সেখানকার একজন বিশ্বস্ত চিকিৎসক ও উপদেষ্টা হিসেবে খ্যাতি অর্জন করেন।

আন্তর্জাতিক সহায়তা আদায়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন, যার মধ্যে রয়েছে সৌদি সরকারের ২৩ কোটি সৌদি রিয়াল অনুদানে বরিশালে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ।

চিকিৎসাক্ষেত্র ছাড়াও তিনি ব্যাংকিং, শিল্প ও সমাজসেবায় বহু উদ্যোগের প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে রয়েছে শমরিতা হাসপাতাল, দ্য শুজ বিডি লিমিটেড, ডেনিম পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অলওয়েজ অন নেটওয়ার্ক বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব গ্লোবাল স্টাডিজ (IIGS), সোসাইটি ফর পিপলস অ্যাডভান্সমেন্ট (SPA)-এর চেয়ারম্যান এবং ডিপ্লোম্যাটিক ম্যাগাজিন দ্য অ্যাম্বাসাডরের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর