বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাংবাদিকদের অ্যাওয়ার্ড দেবে ডিএমএফ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন

ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য এবার ১৯ ক্যাটাগরিতে আগামী ২৫ অক্টোবর (শনিবার) এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

রাজধানীর আল করিম লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় এ ঘোষণা দেন ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) সভাপতি মো. দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএমএফের এক্সিকিউটিভ কমিটির সদস্যগণ ও অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের সদস্যরা।

দেলোয়ার হোসেন জানান, সাংবাদিকদের কাছ থেকে ৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত রিপোর্ট ও ডিজিটাল কনটেন্ট লিংক আহ্বান করা হবে। প্রধান অনুষ্ঠান ২৫ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে।

আবেদনের লিংক: www.dmfbd.com

ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) ২০২৩ সালের ১৭ জুন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। বর্তমানে এটি দেশের ডিজিটাল সাংবাদিক ও মিডিয়া পেশাজীবীদের একটি অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং তার তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।

পুরস্কারের ক্যাটাগরি (২০২৫)

  • সেরা ইনভেস্টিগেটিভ রিপোর্ট (ডিজিটাল)
  • সেরা বিজনেস রিপোর্টিং (ডিজিটাল)
  • সেরা ফিচার/স্টোরিটেলিং
  • সেরা করপোরেট ডিজিটাল কমিউনিকেশনস টিম
  • সেরা ডিজিটাল ব্র্যান্ড ক্যাম্পেইন
  • সেরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (ইতিবাচক অবদান)
  • উদীয়মান ডিজিটাল সাংবাদিক (Emerging Journalist)
  • ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড
  • লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড
  • জুরি স্পেশাল অ্যাওয়ার্ড
  • অনুসন্ধানী সাংবাদিকতা
  • প্রযুক্তি সাংবাদিকতা
  • মফস্বল সাংবাদিকতা
  • আলোচিত সংবাদ
  • সমাজে প্রভাব (Impact on Society)
  • প্রবাস সাংবাদিকতা
  • মাল্টিমিডিয়া কনটেন্ট
  • ক্রীড়া সাংবাদিকতা
  • বিনোদন সাংবাদিকতা

জুরি বোর্ড থাকছেন যারা (২০২৫)

  • কামরুল ইসলাম – ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা পোস্ট
  • উদয় হাকিম – সম্পাদক, ঢাকা বিজনেস
  • পলাশ মাহমুদ – অনলাইন এডিটর, কালবেলা
  • বদরুল আলম নাবিল – সম্পাদক, মাইটিভি
  • কাজী আওলাদ হোসেন – সম্পাদক ও প্রকাশক, বাংলা ৫২ নিউজ
  • রুহুল আমিন রনি – এজিএম ও লিড, প্রথম আলো (ডিজিটাল বিজনেস ডেভেলপমেন্ট)
  • মিজানুর রহমান সোহেল – হেড অব অনলাইন, ভোরের কাগজ
  • মইন বকুল – হেড অব অনলাইন, আমাদের সময়
  • সরাফাত হোসেন – হেড অব ডিজিটাল, দৈনিক ইত্তেফাক
  • রাজীব খান – হেড অব ডিজিটাল মিডিয়া, চ্যানেল ২৪
  • আজাদ বেগ – ডিজিটাল গ্রোথ এডিটর, দ্য ডেইলি স্টার
  • এম এ এইচ এম কবির আহম্মেদ – হেড অব ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া, আরটিভি
  • সিরাজুল ইসলাম সুমন – হেড অব ডিজিটাল সেলস, আজকের পত্রিকা
  • গৌতম মণ্ডল – অনলাইন ইনচার্জ, সমকাল
  • লুৎফী চৌধুরী – কো-ফাউন্ডার ও সিইও, অ্যাডফিনিক্স
  • ডা. তৃণা ইসলাম – হেড অব অপারেশনস, দ্যা বিজনেস ডেইলি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর