শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪শ’ ছাড়িয়েছে। আফগান সরকারের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ৩ হাজার ২৫১ জন আহত হয়েছেন এবং ৮ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলের কুনার প্রদেশ। রবিবার মধ্যরাতে স্থানীয় সময় শক্তিশালী এই কম্পনটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ এবং এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল), যা তুলনামূলকভাবে অগভীর। ফলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

কুনারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান এহসানুল্লাহ এহসান জানান, সোমবার চারটি গ্রামে উদ্ধারকাজ চালানো হয়েছে। তবে দুর্গম পাহাড়ি এলাকায় এখনও অনেক পরিবার আটকা পড়ে আছে। তিনি বলেন, আমরা সঠিকভাবে বলতে পারছি না কতজনের দেহ এখনও ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে। চেষ্টা করছি দ্রুত উদ্ধার অভিযান শেষ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ শুরু করতে।

আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ ভূমিকম্প হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক মহল থেকে সাহায্যের আহ্বান জানানো হয়েছে এবং স্থানীয় উদ্ধারকর্মীরা সীমিত সরঞ্জাম নিয়েই দুর্গত এলাকায় কাজ চালিয়ে যাচ্ছেন। সূত্র: খালিজ টাইমস


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর