বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বৈষম্যবিরোধী নামধারী শীর্ষ নেতার নির্দেশে কুয়েটে ছাত্রদলের ওপর হামলা: ছাত্রদল সভাপতি রাকিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

বৈষম্যবিরোধী নামধারী কতিপয় গুপ্ত সংগঠনের শীর্ষ নেতার নির্দেশে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের কর্মী-সমর্থকদের ওপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রকিব। 

কুয়েটের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের দাবি জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, যে বা যারা জড়িত থাকবে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দেশে আর মব কালচার চলবে না।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফার্মগেটে ছাত্রদলের সদস্য নবায়ন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন।

ছাত্রদল সভাপতি বলেন, কুয়েটে ছাত্রদলের কোনো কমিটি নেই, তবে সেখানে কর্মী-সমর্থক রয়েছে। বড় ঘটনা এড়াতে ছাত্রদল ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। ছাত্রদলকে বাদ দিয়ে জুলাই অভ্যুত্থানের ইতিহাস লেখা চলবে না। গুপ্ত সংগঠন ক্যাম্পাসে একক রাজত্ব কায়েম করতে চায়। তারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। যারা ক্যাম্পাসে রাজনীতি চায় না বলে স্লোগান দেয়, তাদেরকেই পরে শিবিরের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দেখা যায়।

কুয়েটের ঘটনায় দুঃখ প্রকাশ করে ছাত্রদল সভাপতি বলেন, গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ছাত্রদলের সভাপতি হিসেবে সেই পুরো ঘটনার জন্য আমি ব্যথিত, মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। তবে যার মাধ্যমে এই ঘটনার সূত্রপাত তাকে গ্রেফতার করতে হবে।

প্রসঙ্গত, কুয়েটে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরও তা ফেরানোর চক্রান্ত চলছে। ছাত্রদলের অনুসারীরা এই হামলায় জড়িত।

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতারা গতকাল জানায়, তাদের নেতাকর্মীদের ওপর শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ‘সন্ত্রাসীরা’ হামলা চালিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর