মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৪ অপরাহ্ন

নোয়াখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ( ১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেগমগঞ্জের চৌমুহনী বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যাব-১১ এর সহযোগিতায় চাটখিল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আজ মঙ্গলবার ( ২ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

গ্রেপ্তার আসামির নাম মো. ইয়াছিন (৫৫)। তিনি চাটখিল উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের মৃত আতিক উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, ১৯৯৬ সালের ২৫ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদর থানার একটি হত্যা মামলায় দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ইয়াছিন নিজের পরিচয় প্রকাশ করেন এবং ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ার বিষয়টি স্বীকার করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, র‍্যাব ১১-এর সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে মো. ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। তিনি জিআর ১০৯/১৯৯৬, দায়রা -১১/১৯৯৯ এর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পরোয়ানাভুক্ত আসামি। বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন ছিলেন তিনি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর