বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জাপার দশম জাতীয় কাউন্সিলে চেয়ারম্যান হলেন আনিসুল, মহাসচিব রুহুল আমীন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন

জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান পদে আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব পদে এ বি এম রুহুল আমীন হাওলাদার এবং সিনিয়র কো-চেয়ারম্যান পদে কাজী ফিরোজ রশীদ নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (৯ আগস্ট) ইমানুয়েল পার্টি সেন্টারে জাপার দশম জাতীয় কাউন্সিলে তাদের নির্বাচিত করা হয়।

কাউন্সিলে নির্বাহী চেয়ারম্যান হিসেবে মো. মুজিবুল হক চুন্নুকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত নেতারা আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

এর আগে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির (একাংশ) সদ্য বিদায়ি মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, ‘দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।’

মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি।

অনেক সময় অনেকে আমাদের বিভিন্নভাবে কটূক্তি করেন, বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচার সহযোগী হিসেবে আমাদের আখ্যায়িত করেন। আমি গত প্রায় চার বছর জাতীয় পার্টির মহাসচিব হিসেবে ছিলাম। আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সব সময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। ভুলভ্রান্তি থাকতে পারে।

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলকে অনুরোধ করব। জাতীয় পার্টি শান্তিপূর্ণভাবে রাজনীতি করার দল, জাতীয় পার্টি গণতন্ত্র মানা একটি মডার্ন ডেমোক্রেটিক পার্টি। আমরা দেশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই। সব নিয়মকানুন, আইন মেনে আমরা এই কাজগুলো করব।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর