শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে যুবদল নেতার মামলা, জাতীয় যুবশক্তির নিন্দা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৬:০৮ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের দায়ের করা মামলাকে ভিত্তিহীন, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জাতীয় যুবশক্তি।  

আজ সোমবার (০৩ নভেম্বর) গণমাধ্যমে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো.তারিকুল ইসলাম এবং সদস্য সচিব ডা. জাহেদুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে, এক গঠনমূলক বক্তব্যে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের চাঁদাবাজির বিষয়ে মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে যুবদলের পক্ষ থেকে একটি ভিত্তিহীন, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জাতীয় যুবশক্তির নেতারা বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী সর্বদা সত্য ও যুক্তিনির্ভর রাজনীতির পক্ষে অবস্থান নিয়ে আসছেন। তার বক্তব্য ছিল জনতার অধিকার ও রাজনৈতিক শুদ্ধতার প্রতি দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। কারা চাঁদাবাজি করছে তা সবার সামনে স্পষ্ট। চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্তরা তাদের অপরাধ লুকানোর জন্যই নাসির উদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করেছে।’

তারা আরও বলেন, ‘এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত মামলা বাংলাদেশের উদীয়মান তরুণ রাজনীতিকে ভয় দেখানোর একটি অপচেষ্টা বলে আমরা মনে করি। জাতীয় যুবশক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সত্য বলার অপরাধে কাউকে আইনি হয়রানির মুখে ফেলা কোনোভাবেই গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

যৌথ বিবৃতিতে জাতীয় যুবশক্তির নেতারা দ্রুত সময়ের মধ্যে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রকৃত চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর