মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মধ্যপ্রাচ্যে হামলায় ২ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি নিহত এবং  আরও সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব হামলায় আরও সাতজন বাংলাদেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমানে সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারান এবং বাহরাইনে আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় বাহরাইনে আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কুয়েতে ড্রোন হামলায় ব্রাহ্মণবাড়িয়ার আমিনুল ইসলাম, পাবনার রাবিউল ইসলাম, নোয়াখালীর মাসুদুর রহমান ও কুমিল্লার দুলাল মিয়া আহত হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস নিয়মিত তাদের খোঁজখবর রাখছে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থানরত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ও এর ক্রু সদস্যরা নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে দুবাই দূতাবাস।

পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। মধ্যপ্রাচ্যে বসবাসরত ৬০ লাখেরও বেশি বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রবাসীদের স্থানীয় সরকারের নির্দেশনা মেনে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর