বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

এসবিএসি ব্যাংকের এমডি হাবিবুর রহমান এর পদত্যাগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২:৩০ অপরাহ্ন

বেসরকারি খাতের সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান পদত্যাগ করেছেন।

রোববার ব্যাংকটির পরিচালনা সভায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। পর্ষদের একাদিক সূত্র এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ব‌্যাংক‌টির সং‌শ্লিষ্টরা জানান, বিগত দি‌নে ব‌্যাংক‌টির বি‌ভিন্ন অ‌নিয়ম দুর্নী‌তির বের কর‌তে কাজ শুরু ক‌রে‌ছে। প্রতিটি ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এম‌ডি নি‌জেও বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততার অভিযোগে চাপে র‌য়ে‌ছেন। এমন সময় হঠাৎ এম‌ডি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ ক‌রে‌ছেন। এখন পর্যন্ত হাবিবুর রহমানের মেয়াদ ছয় মাস বা‌কি আছে। তবে তার পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি।

রাজনৈতিক পটপরিবর্তনের কারণে পদত্যাগ করা সাবেক চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হাবিবুর রহমানের। তিনি ২০২২ সালের ডিসেম্বরে তিন বছরের জন্য ব্যাংকটির এমডি ও সিইও হিসেবে যোগদান করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর