বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ৫:১১ অপরাহ্ন

রাজধানী ঢাকার বনানীতে রেডিমিক্স বহনকারী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। রবিবার ( ২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রোববার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুই ব্যক্তি মোটরসাইকেলে করে বনানী ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে তারা রাস্তায় পড়ে যান এবং ওই ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। মোটরসাইকেলটি তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গেছে। ঘটনার পর লরির চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি বনানী থানায় আছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর