শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

অঞ্জন’স আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন মিনহাজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

অঞ্জন’স-এর পৃষ্ঠপোষকতায় এবং এসএসপি স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ‘অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা’য় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় শুক্রবার  দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আট রাউন্ডের সুইস-লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে আন্তর্জাতিক মাস্টার মিনহাজ ৮ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে এককভাবে শিরোপা জয়ের গৌরব অর্জন করেন।

অন্যদিকে, সমান সাত পয়েন্ট করে অর্জন করেন দুই জন খেলোয়াড়। পরে টাইব্রেকিং পদ্ধতিতে রানার-আপ হন বাংলাদেশ আনসার ও সোনারগাঁও ইউনিভার্সিটির আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। আর তৃতীয় স্থান লাভ করেন সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ।

খেলা শেষে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন দেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্জন’স-এর স্বত্বাধিকারী ও সিইও শাহিন আহমেদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ। এর আগে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন অঞ্জন’স-এর চিফ অব অপারেশন মাহিন আহমেদ মোজাম্মেল।

এবারের ইভেন্টে ৪ জন আন্তর্জাতিক মাস্টার, ১ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার, ৭ জন ফিদে মাস্টার ও ১ জন মহিলা ফিদে মাস্টারসহ মোট ১৬৯ জন দাবাড়ু অংশ নেন। প্রতিযোগিতার বিজয়ীদের মেডেলের পাশাপাশি নগদ এক লক্ষ এক হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর