বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম পুনরায় চালু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন

২০২৪ এর জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হামলা, হত্যাকাণ্ড ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে এবং ভবিষ্যতে বৈষম্যমূলক আচরণ রুখে দিতে সারাদেশের সব কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

আজ রোববার (২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ জুলাইয়ের ছাত্র–জনতার আন্দোলনে যে আক্রমণ, নির্যাতন ও সহিংসতা সংঘটিত হয়েছিল, তার পূর্ণাঙ্গ তদন্ত আজও সম্পন্ন হয়নি। সরকারি আশ্বাস সত্ত্বেও নিহতদের পরিবার ও আহতদের বিচার না পাওয়ার ক্ষোভ দিন দিন বাড়ছে। বিভিন্ন স্থানে নিহত ছাত্রদের পরিবার ও আন্দোলনের কর্মীদের ওপর হামলার অভিযোগও তুলে ধরে সংগঠনটি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, জুলাইয়ের ঘটনার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সব কমিটিকে পুনরায় সক্রিয় করা হয়েছে। সেইসাথে, আগামী ১৫ দিনের মধ্যে সব কমিটি পুনর্গঠন করতে নির্দেশনাও দেয়া হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর