বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাবেক মেয়র আইভীর ১২ মামলায় জামিন বহাল, কারামুক্তিতে বাধা নেই

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে করা ১২টি মামলার সবকটিতেই জামিন বহাল রেখেছেন আদালত।

আজ রোববার (১৭ মে) সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত তার জামিন বহাল রেখে আদেশ দেন।

এর ফলে সাবেক এই মেয়রের কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকলো না বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

এর আগে, গত ১০ মে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনার হত্যাসহ পৃথক ১০টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। ওই ১০ মামলার পর আইভীকে নতুন করে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল, যেগুলোতে গত ৩০ এপ্রিল হাইকোর্ট বিভাগ তাকে জামিন দেন। আজ চেম্বার আদালত সেই দুটি মামলার জামিনও বহাল রাখায় তার বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলার সবকটিতেই জামিনের বিষয়টি চূড়ান্ত হলো।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রথম দফায় ৫টি এবং পরবর্তীতে ১৮ নভেম্বর আরও ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার মধ্যে ফতুল্লা ও সদর মডেল থানায় করা একাধিক হত্যা, হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন হাইকোর্ট বেঞ্চ থেকে তিনি জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত তা স্থগিত করেছিলেন। অবশেষে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সবকটি মামলায় তার জামিন বহাল রাখলেন দেশের সর্বোচ্চ আদালত।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর