সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান । এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ, একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে।

সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ২ এপ্রিল একটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে তেহরানকে দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। এর জবাবে ইরান হামলার তীব্রতা বৃদ্ধি করেছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবের সত্যতা বা বিষয়টি নিশ্চিত করার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ শেষের লক্ষ্যে ওয়াশিংটন ইরানের নতুন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে এবং তাদেরকে বিচক্ষণ বলে অভিহিত করেছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার যুক্তরাষ্ট্রের দাবিকে প্রত্যাখ্যান করেছে। তারা উল্লেখ করেছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেরিত বিভিন্ন মীমাংসা প্রস্তাব ‘অযৌক্তিক’ হিসেবে প্রমাণিত হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি সম্প্রতি আল-জাজিরাকে জানান, তেহরান ও যুক্তরাষ্ট্রের ১৫ দফার প্রস্তাবের কোনো সাড়া দেয়নি এবং তাদের সঙ্গে আলোচনায় বসার কোনো সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, চলমান যোগাযোগকে আনুষ্ঠানিক আলোচনার পরিবর্তে কেবল বার্তা বিনিময় হিসেবে দেখা হচ্ছে। আরাঘচি জানিয়েছেন, তেহরান ‘যুদ্ধবিরতিতে রাজি হবে না’ এবং ‘এই অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান’ চায়।

ফার্স নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উত্তেজনা ও চ্যালেঞ্জের মুখে পড়ার সময়ই প্রস্তাবটি এসেছে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে মার্কিন সামরিক গুদামে হামলার পর যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা জোরালো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়। এতে এখন পর্যন্ত অন্তত এক হাজার ৩৪০ জন নিহত হয়েছেন। জবাবে ইরান ইসরায়েলসহ জর্ডান, ইরাক ও মার্কিন সামরিক ঘাঁটিসহ উপসাগরীয় অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর