রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিমের দুই ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর দুই ছেলে ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী কাজী ছানোয়ার হোসেন বলেন, ‌ফজলে করিম চৌধুরীর দুই ছেলে দেশত্যাগ করতে পারে এমন তথ্য রয়েছে দুদকের কাছে। এরই প্রেক্ষিতে দুদক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন। শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন।

তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে অর্থ লুটপাট, দরপত্র নিয়ে বাণিজ্য, শিপ ব্রেকিং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়াসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে ফজলে করিম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। দুদক বিষয়টি অনুসন্ধান করছে। ফজলে করিম বর্তমানে কারাগারে আছেন। এ অবস্থায় তার দুই ছেলে দেশ ছাড়তে পারেন বলে আশঙ্কা করছে দুদক। রিজোয়ানা ইউসুফের সঙ্গে ফজলে করিমের ২০০২ সালে বিবাহ বিচ্ছেদ হয়। এই কারণে শুধু দুই ছেলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর