বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জাতীয় নাগরিক পার্টি’র

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

আজ মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আক্তার হোসেনের নেতৃত্বে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে তারা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে তারা গণমাধ্যমের সাথে কথা বলেন।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় বলেন, ‘প্রথম কর্মসূচি হিসেবে আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছি। আজ থেকে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। এনসিপির পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই ভূখণ্ডের মানুষের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে, ৪৭’র আজাদীর লড়াই থেকে শুরু করে ৭১-এর স্বাধীনতার সংগ্রাম এবং ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান, এ সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো। আমরা ২০২৪ এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ দেখতে চাই না।’

তিনি বলেন, ‘পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবল সরকার পরিবর্তনের মাধ্যমে জনগণের কল্যাণ সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। আমরা বলছি, ২০২৪ সালে যেহেতু গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র-জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয়, পুরনো শাসন কাঠামোসহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ ও সাম্য নিশ্চিত করা সম্ভব হবে।’

পরে তারা ২৪-এর গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর