বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে চান নতুন প্রধান নির্বাচক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৫:৫০ অপরাহ্ন

জাতীয় ক্রিকেট দলের নতুন  প্রধান নির্বাচক  সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে চান ।

দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সিরিজে তার দলের ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিলো। তবে শেষ পর্যন্ত তা হয়নি। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে সাকিবের দলের ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে শুধু এক সিরিজ নয়, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে পেতে চান নতুন প্রধান নির্বাচক।

দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিউজিল্যান্ড সিরিজে সাকিব বিবেচনায় থাকবে কি না এমন প্রশ্নে হাবিবুল বাশার বলেন, ‘এটা আসলে সময়ই বলে দেবে। কারণ আমরা তো এখনো জানি না যে সাকিব কোন অবস্থাতে দাঁড়িয়ে আছে। সাকিব যদি দলে ফিরে তাহলে অবশ্যই সে প্রিপারেশন নিয়েই ফিরবে।’

সাকিবকে লম্বা সময়ের জন্য পেতে চান জানিয়ে তিনি আরও বলেন, ‘সাকিবকে আসলে লম্বা সময়ের জন্যই চিন্তা করতে চাই। শুধুমাত্র একটা সিরিজের জন্য নয়, সেটা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর