শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ইরানের তীব্র হামলায় জ্বলছে ইসরায়েল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:০৯ অপরাহ্ন

কুদস-দিবস পালন করেই ইসরাইলে তীব্র হামলা চালিয়েছে ইরান। প্রতিশোধমূলক আক্রমণের অংশ হিসেবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ইসরাইলের রাজধানী তেল আবিবের আকাশে বহু আলো দেখা যায়, যেন তারার বিশাল বহর উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিতে গিয়ে আছড়ে পড়ছিল।  

এর কিছুক্ষণ পরই তেল আবিবের বেশ কয়েকটি এলাকা থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে ও ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যায়। একই সঙ্গে অনবরত বাজছিল সাইরেন।

শুক্রবার (১৩ মার্চ) রাতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরাইলের একটি রাস্তার পাশে ধোঁয়া ও আগুনের কুণ্ডলি উঠতে দেখা গেছে। প্রথম উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান, যেখানে দেখা যায় একটি গুদামঘরে আঘাত হেনেছে। তবে সেটি কীসের গুদাম ঘর এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে তা-ও প্রকাশ করা হয়নি।

এর আগে শুক্রবার রাতে সাইরেনের শব্দের মাঝেই তেল আবিবের রাতের আকাশ মিসাইলের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে গণহত্যাকারী ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন শুরু হওয়ার পর এটি অন্যতম রাত ছিল, যখন বহু ক্ষেপণাস্ত্র ইসরাইলে গিয়ে আঘাত হানে।

বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নতুন এক মোড় নিতে পারে। বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছে আন্তর্জাতিক মহল।-সূত্র: আলজাজিরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর