সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক অতিরিক্ত সচিব আবদুর রহিম খান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৭:২৪ অপরাহ্ন

দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান।

আজ রোববার (২ নভেম্বর) এফবিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

গত ২৭ অক্টোবর অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। অফিস আদেশে মন্ত্রণালয় জানায়, সাবেক প্রশাসক হাফিজুর রহমান গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে এক বছর দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী, সরকার এক বছরের জন্য প্রশাসক নিয়োগ করতে পারে। সে জন্য হাফিজুর রহমানকে প্রশাসক পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ট্রেড অর্গানাইজেশন অ্যাক্ট, ২০২২-এর ধারা ১৭ অনুযায়ী মো. আবদুর রহিম খানকে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের মাধ্যমে নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

জানা গেছে, গত বছরের ১২ সেপ্টেম্বর এফবিসিসিআইয়ে প্রথমবারের মতো প্রশাসক হিসেবে নিয়োগ পান বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান। তাকে ১২০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্নের দায়িত্ব দেওয়া হলেও নানা কারণে তা সম্ভব হয়নি। পরে তার মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। গত ১০ অক্টোবর তিনি সরকারি চাকরি থেকে অবসরে গেলে নতুন প্রশাসক হিসেবে মো. আবদুর রহিম খানকে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর